ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ইউনিভার্সেল নার্সিং কলেজে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৬,  6:11 PM

news image




বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইউনিভার্সেল নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৩০টি সংরক্ষিত আসনে ভর্তি নেওয়া হবে।


রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার হালিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবশ্যই জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া, শিক্ষার্থীর অভিভাবককে আর্থিকভাবে অসচ্ছল হতে হবে, এবং সেই অনুযায়ী তাদের আর্থিক অবস্থা, স্থাবর সম্পত্তির মূল্যসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য আবেদন ফরমে সঠিকভাবে উল্লেখ করতে হবে।


আবেদন প্রক্রিয়া


বিজ্ঞপ্তি অনুযায়ী, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত এই ৩০টি আসনে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফরম পূর্ণ করে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ই-মেইল (bnmc.unc@gmail.com), ডাকযোগে অথবা সরাসরি অফিসে জমা দিতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্বাচিত শিক্ষার্থীদের নাম ইউনিভার্সেল নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


এছাড়া, আবেদনকারীদের দাখিলকৃত তথ্য উপজেলা ইউএনও অথবা ইউএফপিও অথবা গেজেটেড কর্মকর্তার মাধ্যমে যাচাইকরণ করা হবে। মিথ্যা বা ভুল তথ্য দিলে শিক্ষার্থীর মনোনয়ন বাতিল হবে।

নির্বাচন প্রক্রিয়া

শেষে আবেদনকারীদের মধ্যে অভিভাবকের আর্থিক অবস্থান, ভর্তি পরীক্ষার নম্বর ও অন্যান্য বিষয় যাচাই করে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম