ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত *আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ* বগুড়া জার্নালিস্ট ফোরাম এর নয়া কমিটি ফেরদৌস মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক কাজলকে ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে মরিয়া - ৫৯নং ওয়ার্ডবাসী উন্নয়নশীল, নিরাপদ ২নং ওয়ার্ড গড়তে- কাউন্সিলর হিসাবে’ ইকবাল এর- বিকল্প নাই : এলাকাবাসি

আগামী নির্বাচনে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় যাবে : আমান উল্লাহ আমান

#

রহমাতুল্লাহ শিশির

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:05 PM

news image



বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবেনা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপিই রাষ্ট্র ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমান বলেন আমি বিশ্বাস করি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বিএনপি আরও গতিশীল হবে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত এই বিজয়কে ঠেকাতে পারবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, এখন আর ঘরে বসে থাকলে চলবেনা ঢাকা-২ আসনে ব্যারিস্টার অমির বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার চালাতে হবে এবং সেই সাথে ব্যারিস্টার অমির জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে খাইরুল আমিনের সভাপতিত্বে  বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের জনতার এমপি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

আমান উল্লাহ আমান বলেন, ব্যারিস্টার অমিকে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী করতে হলে আপনাদের এখন থেকেই মাঠে টিম আকারে কাজ করতে হবে। তিনি বলেন বিএনপি সব সময় জনগণের বিপদে আপদে পাশে থাকছে।আগামীতেও জনগণের পাশে থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম